স্বচ্ছতা এবং আস্থার সাথে আপনার সেবা নিশ্চিতকরণ
FlynextTrip সর্বদা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছু ক্ষেত্রে বুকিং বাতিল বা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। আমাদের রিফান্ড এবং রিটার্ন পলিসি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আমাদের সেবা গ্রহণ করার অর্থ হলো আপনি এই নীতিমালা মেনে নিতে সম্মত হয়েছেন।
এয়ার টিকিট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনের নিয়মাবলী (Fare Rules) প্রযোজ্য হবে।
ট্যুর প্যাকেজ বা হলিডে প্ল্যানের রিফান্ড পলিসি প্রতিটি প্যাকেজের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। গন্তব্য, হোটেল, সিজন এবং ভেন্ডর পলিসির ওপর ভিত্তি করে বাতিলকরণ চার্জ নির্ধারিত হয়।
FlynextTrip থেকে ক্রয়কৃত যেকোনো ডিজিটাল পণ্য (যেমন: ই-বুক, পিডিএফ গাইড, ভিডিও টিউটোরিয়াল, বা প্রসেসড আইটিনারি) এর ক্ষেত্রে কোনো রিফান্ড বা রিটার্ন প্রযোজ্য নয়।
ভিসা প্রসেসিং ফি এবং আমাদের কনসালটেন্সি ফি সম্পূর্ণ অফেরতযোগ্য (Non-refundable)। এম্বাসি যদি আপনার ভিসা রিজেক্ট করে, তবুও প্রসেসিং ফি ফেরত দেওয়া হবে না।
রিফান্ড আবেদন অনুমোদিত হওয়ার পর টাকা আপনার একাউন্টে পৌঁছাতে সময় লাগতে পারে:
রিফান্ড বা অভিযোগের জন্য যোগাযোগ করুন:
Email: info@flynexttrip.com
Phone: +880 1705-358053